× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়ন নির্বাচন আব্বাস-কাজল পরিষদ পূর্ণ প্যানেল জয়ী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/FARIDPUR-SUGER-ELECTION-PIC02.jpg

মধুখালী প্রতিনিধি : বৃহত্তর ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রমিক কর্মচারী পরিষদ মনোনীত আব্বাস-কাজল পরিষদ পূর্ণ প্যানেল জয় লাভ করেছেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৫৬ জন।

সোমবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মো. আব্দুল গফুর মিয়া। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা হলেন আব্বাস-কাজল পরিষদে সভাপতি মো. আব্বাস আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে প্রাপ্ত ভোট ২৬৮। সহ-সভাপতি শাহ্ মো. হারুন অর রশিদ দোয়াত কলম প্রতীকে প্রাপ্ত ভোট ২৪৫। সাধারণ সম্পাদক কাজল বসু গরুর গাড়ী প্রতীকে প্রাপ্ত ৩০৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া প্রাপ্ত ভোট ২৮৭। সাংগঠনিক সম্পাদক মো.আক্কাস আলী মোল্যা প্রাপ্ত ভোট ২৩৬। অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মিন্টু প্রাপ্ত ভোট ২৫৯। সদস্য পদে নির্বাচিতরা হলেন বৃহত্তর প্রশাসন, নির্মাণ ও কৃষি বিভাগীয় সদস্য মো. শরীফুল ইসলাম ১২৪ ভোট। পরিবহন ও রসায়ন বিভাগীয় সদস্য মোখলেচুর রহমান, প্রাপ্ত ৭২ ভোট। যান্ত্রিক ও বিদ্যুৎ বিভাগীয় সদস্য সুভাষ চন্দ্র কর ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপর দিকে এ নির্বাচনে সংগ্রাম পরিষদের রিজাউল-ফরিদ পরিষদ একটি প্যানেল নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..