× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

আবু নাসের, ফরিদপুর ব্যুরো

ফরিদপুরে ২৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০২২
ফরিদপুরে ২৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ফরিদপুর জেলার ভাংগা থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার ভাংগায় থানাধীন বগাইল টোল প্লাজার পূর্বে হাইওয়ে রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে।

ফরিদপুর র‌্যাব-৮, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর জেলার ভাংগা থানাধীন বগাইল টোল প্লাজার ১০০ গজ পূর্বে ভাংগা টু মাওয়া হাইওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী মোঃ সাজেদুল করিম@উজ্জল(৪৩), পিতা-মৃত রেজাউল করিম, সাং-মঙ্গল বাড়ী বাজার, (ফাইজার ভবন, ৬/এ), থানা-কুষ্টিয়া সদর, মোঃ আশিকুর রহমান@আশিক(২১), পিতা-মোঃ আছান মালিথা, সাং-ফিলিপনগর, থানা দৌলতপুর, উভয় জেলা-কুষ্টিয়াদ্বয়কে আটক করা হয়।

এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২৮ (আটাশ) কেজি গাঁজা, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও নগদ ৮হাজার ৪৫০ টাকা জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে গাঁজা সরবরাহ করে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..