× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ মে, ২০২১
rape

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর মা গতকাল শুক্রবার (২৮ মে) আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ১১ ধারায় মাহাবুব খাঁন (২২) নামক যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ( ২৪ মে) সকালে ওই প্রতিবন্ধীর মা ওই প্রতিবন্ধী কিশোরী মেয়েকে নিয়ে উপজেলার গোপালপুর গ্রামে দেবরের বাড়িতে বেড়াতে যায়।
বুধবার (২৬ মে) সকাল ১০ টার দিকে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির উত্তর পাঁশে একটি খেঁজুর গাছ তলায় খেঁজুর কুঁড়াতে যায়। গোপালপুর গ্রামের মৃত ওদুদ খানের ছেলে মাহাবুব খাঁন (২২) ওই প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই প্রতিবন্ধীর চিৎকারে মাহাবুল খাঁন পালিয়ে যায়। প্রতিবন্ধী কিশোরী বাড়িতে আসতে দেরি দেখে তার মা, চাচা তার খোঁজে গেলে কিশোরীকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে দেখে। এ সময় মাহাবুল খানকে পাটক্ষেত থেকে পালিয়ে যেতে দেখে প্রতিবন্ধীর মা। পরে প্রতিবন্ধীর কাছে জানতে চাইলে প্রতিবন্ধী কিশোরী সব ঘটনা খুলে বলে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মাহাবুব খাঁনকে একমাত্র আসামি করে একটি মামলা হয়েছে। আসামি মাহাবুল খাঁনকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..