× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফরিদপুরে চাঞ্চল্যকর ইজি বাইক চালক হত্যা মামলায় ৩ আসামী গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের গোয়ালচামট মোল্যা বাড়ী সড়ক শেষ মাথা বাইপাস রোডের কাছে আবুল হোসেনের ধান ক্ষেতের মধ্যে থেকে ইজি বাইক চালক শওকত মোল্যার (২০) লাশ উদ্ধার চাঞ্চল্যকর হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে ইজি বাইক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর সকালে গোয়ালচামট মোল্যা বাড়ী সড়ক শেষ মাথা বাইপাস রোড এর কাছে আবুল হোসেনের ধান ক্ষেতের মধ্যে থেকে ইজি বাইক চালক শওকত মোল্যার লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। শওকত জেলার সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামের আয়নাল মোল্যার ছেলে ও কোতয়ালী থানার পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদ্রাসা সংলগ্ন বজলুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া। এ ঘটনায় আয়নাল মোল্যা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরেুদ্ধে ১৬ নভেম্বর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানায় এজাহার দায়ের করিলে এই সংক্রান্তে কোতয়ালী থানার মামলা নং- ৩৫ তারিখ-১৬/১১/১৯খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪/৩৭৯ পেনাল কোড রুজু করা হয় এবং মামলার তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে প্রাপ্ত গোপন তথ্য এবং প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ খায়রুল বাসারের নেতৃত্বে এবং জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ তদারকির মাধ্যমে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকশ দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ নভেম্বর ডিএমপি, ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড এলাকা হইতে উক্ত মামলার ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামী মোঃ জনি মোল্লা(২৫), পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, সাং-পশ্চিম খাবাসপুর মওলানা আব্দুল আলী সড়ক ও মোঃ মেহেদী আবু কাওছার(২০), পিতা-মোঃ শাহীন হাওলাদার, সাং-সুফী আব্দুল বারী সড়ক, পশ্চিম খাবাসপুর, উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ খায়রুল বাসার বলেন, গ্রেফতারকৃত আসামী জনি মোল্যা ও আবু কাওছারের দেওয়া তথ্যমতে ২১ নভেম্বর রাজবাড়ী জেলার মজলিশপুরস্থ এলাকা হতে মোঃ বাদশা শেখ(২৬), পিতা-মুরাদ শেখ, সাং-মজলিশপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহার হেফাজত হইতে ১ও ২নং আসামীর দেখানো ও সনাক্ত মতে মামলার ডিসিস্ট শওকত মোল্যার নিকট হইতে লুণ্ঠিত পাতা কালারের ইজিবাইক উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত আসামীগণ পরস্পর যোগসাজসে তাহাদের অপরাপর সহযোগীদের সহায়তায় ডিসিষ্ট শওকতকে শ্বাসরোধ করিয়া হত্যা করিয়া তাহার ব্যবহৃত ইজিবাইক চুরি করিয়াছিল মর্মে অদ্য ২১/১১/১৯ খ্রিঃ তারিখ বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালত, ফরিদপুর এর নিকট ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারামতে দোষস্বীকারক্তি মূলক জবানবন্দি প্রদান করিয়াছে। মামলা তদন্ত এবং অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..