× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনে আওয়ামী লীগ’ এর ৭৫তম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুন, ২০২৪
প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী

জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অ-সাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে দেশের সর্ববৃহত তথা এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী প্রাচীন রাজনৈতিক দল, সাফল্য, সংগ্রাম আর গৌরবের দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধ নিবেদন, দেশ মাতৃকার টানে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে ৭৫ম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মীরা বাদ্য বাজনা সহকারে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

বর্নাঢ্য শোভাযাত্র শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। তিনি বলেন- জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার কতঅ ব্যক্ত করেন। পরে দলীয় কার্যালয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের মধ্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে একসাথে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওযামী লীগের সভানেত্রী মলিনা রানী রায়, নবনির্বাচিত হাফিজা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..