× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কর্মহীন হকার, ক্যামেরাপার্সন ও মিডিয়া সংশ্লিষ্টদের খাদ্য সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
কুড়িগ্রাম প্রেসক্লাবের খাদ্য বিতরণ

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি  : করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ যুদ্ধে কর্মহীন হকার, ক্যামেরাপার্সন ও মিডিয়া সংশ্লিষ্ট শতাধিক সহযোদ্ধাকে খাদ্য সহায়তা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব।
৬ এপ্রিল (সোমবার)  সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে জেলা প্রশাসনের সহায়তায় কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লব। এসময় প্রেসক্লাব নেতারা কর্মহীন শ্রমজীবি মিডিয়া সংশ্লিষ্ট সহযোদ্ধাদের সহয়তায় বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লব মিডিয়া সংশ্লিষ্টদের সহায়তা করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..