× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

প্রেম নিবেদনকারী পিটিয়ে আহত করলো স্কুলছাত্রীকে

admin
হালনাগাদ: রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ার জন্য এক স্কুলছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করলো কুদ্দুস নামে এক বখাটে যুবক।

শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মেয়েটিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেয়েটি কানুটিয়া আবদুল আলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

আহত ছাত্রীর বড় ভাই জানান, চর চাপাতলা গ্রামের পাঁচু মোল্লার ছেলে কুদ্দুস (২২) দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করতেন কুদ্দুস।

শনিবার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে কুদ্দুস তার বোনের গতিরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় কুদ্দুস তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় তার বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় কুদ্দুস। পরে স্থানীয়রা তার বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কানুটিয়া আবদুল আলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার হিরু মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশকে এ ঘটনা জানানো হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বখাটে ওই যুবককে আটক করতে চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..