× Banner
সর্বশেষ
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর বিষয়ে যা জানালো স্বাস্থ্য বিভাগ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।গ্রেফতারকৃত মো. রবিউল ইসলাম রাব্বী (২১) সদর উপজেলার মো. আবুল কাশেমের ছেলে।

রোববার (১৬ জানুয়ারি)  সন্ধায় র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি বিশেষ আভিযানিক দল অভিযোগকারী মরিয়ম বেগমের (৭০) অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ১১নং দুর্গাপুর ইউপির রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি ও অপহৃত ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি)  ভিকটিম তার স্কুল থেকে বাড়িতে ফেরার পথে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের পশ্চিম পাশে খাদ্য অফিসের সামনে পৌঁছলে আসামি পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে বেগমগঞ্জ থানার দূর্গাপুর ইউপি রাজাপুর গ্রামের  জয়নাল মিয়ার বাড়ীতে নিয়ে স্ত্রীর পরিচয়ে জোর পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিক  বার ধর্ষণ করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মরিয়ম বেগম (৭০) নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..