× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা পরলো স্বামী : অতঃপর

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
স্ত্রীর হাতে ধরা পরলো স্বামী

রাজধানী ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বামী। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে প্রেমিকার সাথে ঘুরে বেড়াচ্ছিলেন। অতঃপর শেষ রক্ষা হলো না, ধরা পরলেন স্ত্রী ও বৃদ্ধা মায়ের হাতে।

তবে স্বামীকে আটকাতে পারেননি এক সন্তানের জননী গৃহবধূ। উল্টো জনসম্মুখে স্বামীর হাতে তিনি মারধরের শিকার হয়েছেন। ক্ষোভ ও দুঃখে মাটিতে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পরেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বরিশালের মুলাদী উপজেলা সদরের বাসিন্দা সেকান্দার মল্লিকের মেয়ে আঁখি বেগম অভিযোগ করে বলেন-জনসম্মুখে তাকে মারধরের সময় পথচারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি। তিনি পথরাচীদের সহযোগিতা চাইলেও কেউ এগিয়ে আসেননি।

অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা। তিনি প্রায় সাত বছর আগে সামাজিকভাবে আঁখি বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

রবিউলের মা জানিয়েছেন-পূর্বে রবিউলের সাথে আরেক মেয়ের পরিচয় ছিল। সেই মেয়ে রবিউলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলো। মামলা চালাতে গিয়ে তারা নিঃস্ব হয়ে পরেছেন। বর্তমানে রবিউল সেই মেয়ের সাথেই পরকীয়ায় জড়িয়েছে। তিনি আরও বলেন-রবিবার বরিশাল শহরে এসে তাদের দুইজনকে একসাথে হাতেনাতে ধরা হয়েছে।

রবিউলের স্ত্রী আঁখি বেগম বলেন, তার স্বামী বর্তমানে বেকার। গত শনিবার সকালে বাসা থেকে বের হয় এবং এরপর আর খোঁজ নেয়নি। সন্ধ্যায় ফোন করে বলে তিনি ঢাকা যাবেন। আঁখি বলেন, সন্দেহের কারণে রবিবার দুপুরে স্বামীকে খুঁজতে শাশুড়িকে নিয়ে বরিশাল শহরের সদর রোডে আসি। পরে ফজলুল হক এভিনিউ সড়কে স্বামী রবিউল ও তার প্রেমিকাকে একসাথে দেখে ধরে ফেলি। এসময় তার স্বামী রবিউল জনসম্মুখে তাকে মারধর করে তার প্রেমিকাকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (আঁখি) উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..