× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে  বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য দেয়া প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি জানালেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

গতকাল শুক্রবার (১৯ জুলাই) ফেসবুক লাইভে সৈয়দ সায়েদুল হক সুমন এ ঘোষণা দেন। ব্যারিস্টার সুমন জানান বলেন, প্রিয়া সাহার বক্তব্যকে বাংলাদেশের জন্য একটি চক্রান্ত। রোববার আদালত খোলা হলে তিনি প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করবেন।

গেল ১৬ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়েছেন, এমন কয়েক জনের সঙ্গে কথা বলেন। এতে প্রিয়া সাহা ট্রাম্পের কাছে অভিযোগ করেন, স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। আর এখানকার ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান গুম হয়ে গেছে। দয়া করে আমাদের, বাংলাদেশের জনগণকে সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।

তিনি আরও বলেন, এখনও এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ আছে। আমাদের অনুরোধ দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু সাহায্য করুন প্রেসিডেন্ট।  এক পর্যায়ে ট্রাম্প নিজেই সহানুভূতিশীলতার স্বরূপ এই নারীর সঙ্গে হাত মেলান।

এসময় ট্রাম্প প্রশ্ন করেন, কারা জমি দখল করেছে, কারা বাড়ি-ঘর দখল করেছে? ট্রাম্পের ওই প্রশ্নের উত্তরে প্রিয়া সাহা বলেন, তারা মুসলিম মৌলবাদী গ্রুপ এবং তারা সব সময় রাজনৈতিক আশ্রয় পায়। সব সময়ই পায়।


এ ক্যটাগরির আরো খবর..