× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

প্রিসাইডিং অফিসার ও ইউপি সদস্য পদপ্রার্থীর কারাদণ্ড

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

শেরপুর প্রতিনিধিঃ জেলার ঝিনাইগাতী উপজেলায় টাকা লেনদেনের অভিযোগে প্রিসাইডিং অফিসার ও ইউনিয়ন পরিষদে (ইউপি) সদস্য পদপ্রার্থীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাতে প্রিসাইডিং অফিসার আবদুল বারেককে সাতদিন এবং ইউপি সদস্য পদপ্রার্থী সাইফ উদ্দিন দোলনকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ঝিনাইগাতী শাখা কৃষি ব্যাংকের ক্যাশিয়ার আবদুল বারেক ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাইফ উদ্দিন দোলনের সঙ্গে কেন্দ্রের পাশে একটি বাড়িতে বসে টাকা লেনদেন করছিলেন। এ সময় আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী খোকন মিয়া ও গ্রামবাসী বাড়িটিকে ঘিরে ফেলে এবং  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়।

পরে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি দেন।


এ ক্যটাগরির আরো খবর..