× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন আর্সেনালের

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
আর্সেনাল

লিস্টার সিটিকে ১-০ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে  তারা দুই পয়েন্ট এগিয়ে রয়েছে। দিনের আরেক ম্যাচে সিটিজেনরাও বড় জয় নিশ্চিত করেছে বোর্নমাউথকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গানার্সদের সাথে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে পেপ গার্দিওলার দল।

কিং পাওয়ার স্টেডিয়ামে গাব্রিয়েল মার্টিনেলির গোলে আর্সেনালের জয় নিশ্চিত হয়। ম্যাচের বেশীরভাগ সময়ই সফরকারী আর্সেনালের প্রাধান্য বজায় ছিল। ম্যাচ শেষে আর্সেনাল বস মিকেল আর্তেতা বলেছেন, ‘বেশীরভাগ সময়ই বল আমাদের নিয়ন্ত্রনে ছিল। আমাদের আরো বেশী সুযোগ তৈরী করা ও গোল করা উচিৎ ছিল। যখন সেটা না হয় তখন রক্ষনভাগের দিকে মনোযোগী হতে হয়।

আজ আমরা প্রতিপক্ষকে মাত্র একটি শট করতে দিয়েছি। রক্ষনভাগে খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে।’ এডি এনকেইটাহর স্থানে মূল একাদশে কাল আর্তেতা মার্টিনেলি ও লিনড্রো ট্রোসার্ডকে খেলিয়েছেন। প্রথমার্ধে ট্রোসার্ডের একটি অসাধারণ স্ট্রাইকের গোল ভিএআর’র বিতর্কিত সিদ্ধান্তের কারনে বাতিল হয়ে যায়। ভিএআর রিভিউতে দেখা গেছে গোলের আগে বেন হোয়াইট লিস্টার গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে ফাউল করেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যে ট্রোসার্ডের পাসে ঠান্ডা মাথায় আর্সেনালকে এগিয়ে দিতে কোন ভুল করেননি মার্টিনেলি। বুকায়ো সাকার গোল অফসাইডের কারনে বাতিল হলে ব্যবধান দ্বিগুন করতে পারেনি আর্সেনাল।

গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্ট ও আরবি লিপজিগের সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচগুলোতে সিটির আক্রমনভাগের দূর্বলতা আলোচনায় উঠে এসেছে। কিন্তু কাল বোর্নমাউথকে বড় ব্যবধানে পরাজিত করতে কোন ছাড় দেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির আগে জুলিয়ান আলভারেজ, আর্লিং হালান্ড ও ফিল ফোডেন প্রত্যেকেই স্কোরশিটে নাম লিখিয়েছেন। দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিটের মধ্যে আলভারেজের শট ক্রিস মেফামের আত্মঘাতি গোলে পরিনত হয়। চেরিসদের হয়ে ৮৩ মিনিটে সান্তনার এক গোল পরিশোধ করেন জেফারসন লারমা। এই পরাজয়ে রেলিগেশন জোনে নেমে গেছে বোর্নমাউথ।

ক্রিস্টাল প্যালেসের সাথে গোলশুন্য ড্র করে আবারো পয়েন্ট হারিয়েছে লিভারপুল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটি থেকে যেন বেরিয়ে আসতে পারেনি অল রেডসরা। এই ড্রয়ে চতুর্থ স্থাতে থাকা টটেনহ্যামের থেকে এখনো ৬ পয়েন্ট পিছিয়ে থাকা লিভারপুলের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা ক্রমেই ফিকে হয়ে আসছে। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহর শট বারে লাগলে হতাশ হতে হয় জার্গেন ক্লপের দলকে। বর্তমানে লিভারপুল লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

বিশ্বকাপ বিরতির আগে থেকে লিগে জয় না পাওয়া লিডস সম্প্রতি কোচ জেসি মার্শকে বরখাস্ত করেছে। কিন্তু এলান রোডে তলানির দুই দলের মোকাবেলায় লিডস কাল সাউদাম্পটনকে ১-০ গোলে পরাজিত করে সেফটি জোনে উঠে এসেছে। ১৩ মিনিটে জয়সূচক গোলটি করেন জুনিয়র ফিরপো। নতুন বস জাভি গার্সিয়ার অধীনে এটি লিডসের প্রথম জয়। ঘরের মাঠে এ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পরাজিত হয়ে ড্রপ জোনে ফিরে এসেছে এভারটন।


এ ক্যটাগরির আরো খবর..