× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক

প্রার্থী হিসেবেই ঢাকা-৯ আসনের জনগণের মুখোমুখি হতে চান,কোনো দল বা জোটের হয়ে নয়: তাসনিম জারা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
কোনো দল বা জোটের হয়ে নয়

ডা. তাসনিম জারা এর আগে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

তবে আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন ও সাহসী পোস্টে তিনি জানান, কোনো দল বা জোটের হয়ে নয়, বরং ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবেই ঢাকা-৯ আসনের জনগণের মুখোমুখি হতে চান তিনি।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে ডা. জারা লেখেন, ‘আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি দলের প্ল্যাটফর্ম থেকে এলাকার মানুষের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

দলের পদ ছাড়ার ফলে কোনো সুসংগঠিত কর্মী বাহিনী বা রাজনৈতিক সুরক্ষা থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার একমাত্র ভরসা আপনারা। সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষায় আমি দৃঢ়প্রতিজ্ঞ।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিকে থাকার প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে তিনি ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহের ঘোষণা দিয়েছেন। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হবে জানিয়ে তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

একই সঙ্গে রাজনৈতিক সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি ঘোষণা দিয়েছেন, যারা আগে তাকে দলীয় প্রার্থী ভেবে অনুদান দিয়েছিলেন, তারা চাইলে তাদের অর্থ ফেরত নিতে পারবেন।

রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসনে এনসিপির শীর্ষ সারির এই নেত্রীর হঠাৎ পদত্যাগ এবং স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা ঢাকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..