× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

প্রার্থীতা ফিরে পেলেন উপজেলা পরিষদ চ্যেয়ারম্যান প্রার্থী যতীন্ত্র নাথ মিস্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০২৪
যতীন্ত্রনাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ঋণ খেলাপীর কারণে বাতিল হওয়া যতীন্দ্র নাথ মিস্ত্রী আপিলে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।

খবরের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান, শনিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক ও আপিল কর্মকর্তা মো. শহিদুল ইসলাম যতীন্ত্র নাথ মিস্ত্রীর প্রার্থীতার পক্ষে রায় প্রদান করেন।

এই রায়ের ফলে যতীন্ত্র নাথ মিস্ত্রীর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে আর কোন বাধা রইলো না। এর আগে ৫মে সকালে প্রার্থীদের উপস্থিতিতে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তার কার্যালয়ে কাগজপত্র পর্যালোচনা করে ঋণ খেলাপির কারণে যতীন্ত্র নাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল করেছিলেন।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী।

সূত্র মতে, উপজেলা নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীর সংখ্যা ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন। ১২মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..