× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

প্রান নাশের হুমকির কারনে কেউ ধানের শীষ প্রতীকের এজেন্ট হয়নি

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

কুমিল্লা প্রতিনিধিঃ জেলার মুরাদনগর থানার জাহাপুর কে কে একাডেমি কলেজ কেন্দ্র। শত শত পুরুষ ও মহিলা ভোটারদের লম্বা লাাইন। ভোট চলছে ভেতরে অবাধে। কিন্তু লাইনে ভোটার কমছে না। সময় বাড়ছে, লাইনও দীর্ঘ হচ্ছে। সাংবাদিকদের গাড়ি কেন্দ্রের সামনে যেতেই সবাই সতর্ক। আর কেন্দ্রে প্রবেশ মাত্রই ঘোষনা, সবাই সাবধান, বাইরে সাংবাদিক ভাইয়েরা।

কেন্দ্রে প্রবেশ করা মাত্রই পুলিশ ও প্রিজাইডিং কর্মকর্তার আদর আপ্যায়নের জোরাজোরি। প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বললেন ভোট শান্তিপুর্ন ভাবে চলছে। ভেতরে যাবার দরকার নেই। বাইরে বাতাস আছে এখানেই থাকেন। আর পুলিশ কর্মকর্তা বললেন, ভেতরে গরম। বাইরে কি সুন্দর ও ঠান্ডা বাতাস, আলহামদুলিল্লাহ। তিনি, আনসার সদস্যকে দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাকে ডাকিয়ে আনেন। বলেন সাংবাদিক ভাইরা আসছেন। ওনাদের সাথে কথা বলেন। পরে কর্মকর্তাসহ অন্যান্যরারা চা-নাস্তা করানোর জন্য ব্যস্ত হয়ে উঠেন।

তাদের আথিতেয়তাকে এড়িয়ে বুথে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সরকারি দলের চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল ইসলামের এজেন্টারা নিজেদের মতো করে সীল মারছে। নেই ধানের শীষসহ স্বতন্ত্র প্রার্থীদের কোনো এজেন্ট নেই। কেন এজেন্ট নেই জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা জানান, ওনারা দেন নি। আর আমার কাছে কোনো অভিযোগ নাই। অভিযোগ আসলে আমি ব্যবস্থা নেব।

কিন্তু বাস্তবতা আলাদা। প্রান নাশের হুমকির কারনে কেউ ধানের শীষ প্রতীকের এজেন্ট হয়নি। ফলে ২২৭১ ভোটারের মধ্যে একঘন্টায় ভোট পড়েছে ৪শ।

ধানের শীষ প্রতীকের প্রার্থী তৌফিক মীর জানান, দুদিন ধরে আমার বিভিন্ন কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। তারা সব বাড়ি ছাড়া। কেউ প্রান ভয়ে এজেন্ট হতে চায়নি। যার কারনে আমার কোনো এজেন্ট বেশির ভাগ কেন্দ্রে দিতে পারি নাই।

আর স্থানীয় এক মসজিদের ইমাম ভোট দিয়ে এসে সাংবাদিকদের বলেন, প্রশাসন যেদিকে ভোট সেদিকে। তবে সবাই খুব আতঙ্কে ছিল এই কেন্দ্র নিয়ে। কিন্তু সাংবাদিকদের দেখে সবাই সাহস পেয়ে ভোট দিতে আসছে। সারাদেশের চিত্র আর এখানে এক।


এ ক্যটাগরির আরো খবর..