× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর সেই জনশক্তি গড়ে ওঠে -ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তি

         প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো জ্ঞানীদক্ষ ও সুশৃঙ্খল জনশক্তি তৈরি করা। প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর সেই জনশক্তি গড়ে ওঠে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

          আজ ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষ্যে ঢাকায় ধানমণ্ডিস্থ একটি হোটেলে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেনবিশ্ববিদ্যালয় কোনো খণ্ডিত বা সীমিত বিষয়ের মধ্যে আবদ্ধ থাকার জায়গা নয়। তিনি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ধারণার বিরোধিতা করে বলেনএকটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে সব ধরনের জ্ঞানের সমাবেশস্থল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তখনই প্রকৃত অর্থে সার্থক হবেযখন সেখানে বহুমাত্রিক জ্ঞানচর্চা প্রতিষ্ঠিত হবে।

          প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেনময়মনসিংহবিশেষ করে ত্রিশালকবি কাজী নজরুল ইসলামের জীবন ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। কাজী নজরুল ইসলাম আমাদের জাতিগত ও রাষ্ট্রীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। দেশভাগের সময় ধর্মের ভিত্তিতে সমাজ বিভক্ত হলেও নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ কখনো বিভাজিত হয়নি।

          ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেনমুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ধর্মভিত্তিক রাষ্ট্রচিন্তা থেকে জাতিরাষ্ট্রে উত্তরণ ঘটিয়েছিযার মধ্য দিয়ে নজরুলের আদর্শই বিজয়ী হয়েছে। একটি জাতিরাষ্ট্র অবশ্যই অঙ্গীকার ও অধিকারভিত্তিক হবে এবং সেখানে সব নাগরিক সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে। স্বাধীন বাংলাদেশের ভেতরে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অধিকার ও অস্তিত্ব রক্ষার ব্যাপারেও আমাদের সচেষ্ট থাকতে হবে।

          উপদেষ্টা আরো বলেনকবি নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও তার সাহিত্যকবিতাগান ও দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা ও চর্চা এখনও পর্যাপ্ত নয়। নজরুল গবেষণাকে আরো জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

          প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেনপ্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও সার্বজনীন ঘোষণা করা হলেও এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নানা ধরনের অব্যবস্থাপনার শিকার। সমাজের অনেক প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তির সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে না। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে।

          বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফোরামের সদস্যবৃন্দশুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..