× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ডঃ স্যান্ডি ফ্রান্সিস প্যারিস

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ১০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ১০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত। এ সময় ৭০০ এর অধিক সাবেক শিক্ষার্থীদের হাসি–আনন্দ–স্মৃতিচারণ–আড্ডায় মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

২২ সেপ্টেম্বের রোজ শুক্রবার, ২০২৩ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস মতিঝিলে সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. কামরুল হাসান খান, সম্মানিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল যোসেফ এ. রোজারিও এবং বিশেষ অতিথি ছিলেন জনাব সোলাইমান শুখন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপ-উপচার্য, রেজিষ্ট্রার এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়কারী।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ আয়োজনের মাধ্যমে উনারা আবার তাদের শেকড়ে ফিরতে পেরেছেন এবং প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান যা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাবে।


এ ক্যটাগরির আরো খবর..