× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

পিঁ আই ডি

প্রাইসিং ফর্মুলা অনুসারে বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য 

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো

 বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/ বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে ডায়নামিক প্রাইসিং ফর্মুলার আলোকে এপ্রিল ২০২৪ মাসের জন্য ডিজেলের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৮ দশমিক ২৫ টাকা/লি. হতে ২ দশমিক ২৫ টাকা হ্রাস করে ১০৬ টাকা/লি., কেরোসিন ১০৮ দশমিক ২৫ টাকা/লি. হতে ২ দশমিক ২৫ টাকা হ্রাস করে ১০৬ টাকা/লি. এবং অকটেন ১২৬ টাকা/লি., পেট্রোল ১২২ টাকা/লি.- এ অপরিবর্তিত রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ/ সমন্বয় করা হয়েছে। পুনর্নির্ধারিত এ মূল্য ১ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হবে। জ্বালানি তেলের মূল্য

সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের  নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

উল্লেখ্য, তুলনামুলক চিত্রে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা ১৩০ দশমিক ৬৯ টাকায় (১ রুপি=১.৪৪ টাকা) এবং পেট্রোল ১০৯ দশমিক ৯৪ রুপি বা ১৫৮ দশমিক ৩১ টাকায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে বেশি।


এ ক্যটাগরির আরো খবর..