× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ক্রিকেটে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের জয়লাভ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০২-১৮ঃ  বিসিবির ব্যবস্থপনায় এবং মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছে।

রবিবার সকাল ৯টায় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ১০ উইকেটে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২২ ওভার ৫ বলে মাত্র ৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিনারুল ২৮ রান করে। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে সেলিম ৫টি ও দায়ান ৪টি উইকেট লাভ করে। ্এর জবাবে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে মাত্র ৭ ওভারে ৯১ রান করে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করে আশিক। এ খেলায় দলের পক্ষে সেলিম ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..