× Banner
সর্বশেষ
সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, উদ্বোধন ৭ জুন সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর – মুক্তিযুদ্ধমন্ত্রী

শার্শায় সীমান্তে ফেনসিডিল সহ প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে শার্শার গোড়পাড়া থেকে এ ফেনসিডিল সহ প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্প।
পুলিশ জানায়, গোপন খবরে, গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই খান মাসুদ রানা, এএসআই মিরাজুল ইসলাম, এএসআই জমির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে গোড়পাড়া শালকূপি থেকে ৪৮ বোতল ফেনসিডিল সহ একটি প্রাইভেটকার এবং অপর অভিযানে গোড়পাড়া শ্রীকোনা এলাকা থেকে ৯৮ বোতল ফেনসিডিল সহ ১টি মোটরসাইকেল আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..