× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পি আই ডি

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় উপদেষ্টাবৃন্দের শোক

ACP
হালনাগাদ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার; শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান;  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক; নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন,  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন; বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টাগণ আজ পৃথক পৃথক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..