× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে -আইএমইডি সচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধিনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর তিন সপ্তাহ ব্যাপী “ব্যাসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন এই মন্তব্য করেন।

আজ শনিবার (১০.০৫.২০২৫) রাজধানীর রমনায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর হেড কোয়ার্টারে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর সিটি ক্যাম্পাসে সরকারি বিভিন্ন দপ্তরের তিরিশ জন প্রথম শ্রেনীর কর্মকর্তাদের অনাবাসিক দশম ব্যাচের উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিপিএ এর পরিচালক, যুগ্ম সচিব মোঃ মাহফুজার রহমান, বিপিপিএ পরিচালক, উপসচিব মোহাম্মাদ রিফাত আলি, বিপিপিএ ও ইএসসিবি এর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইএসসিবি এর রেক্টর মোঃ আশরাফুল আলম সরকারি ক্রয়নীতিমালা দাপ্তরিক কাজে কিভাবে উপকারি হতে পারে সে বিষয়ে উল্লেখ করেন। বিশেষ অতিথির হিসেবে বিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান সরকারি ক্রয়ে স্বচ্ছতায় পাবলিক প্রকিউরমেন্ট আইনের ভূমিকা অপরিসীম বলে বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইবি এর ভাইস প্রসিডেন্ট, ইএসসিবি বিওজি সদস্য প্রকৌশলী শেখ আল আমিন। তিনি সরকারি অর্থ অপচয় রোধে প্রকিউরমেন্ট আইনের গুরুত্ব সম্পর্কে বলেন। এই প্রশিক্ষনটির কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান যিনি উদ্ধোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। আগামী তিন সপ্তাহ সরকারি ক্রয়ে পন্য, কার্য ও সেবা এর উপরে আইন ও বিধি বিধান নিয়ে প্রশিক্ষণ পরিচালিত হবে। সারা দেশ থেকে আগত সরকারি কর্মকর্তাগণ জানিয়েছেন, ইএসসিবিতে আয়োজিত বিপিপিএ এর এই প্রশিক্ষণ সকল সরকারি কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। কর্মকর্তাদের এই আইন জেনে তা বাস্তবায়ন করার কোন বিকল্প নেই।


এ ক্যটাগরির আরো খবর..