× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

নিউজ ডেস্ক

প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় অংশগ্রহণের জন্য হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ -ধর্ম প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Faridul-Hoque.jpg

 আগামী ২০২২ সালের হজ ব্যবস্থাপনা অনেকাংশেই প্রযুক্তি নির্ভর হবে। প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় অংশগ্রহণের জন্য হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী আজ সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২২ সালের পবিত্র হজ  সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিষয়ে পূর্ব প্রস্তুতি গ্রহণের নিমিত্ত ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ কার্যক্রমে সম্পৃক্ত সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে হজযাত্রীদের হজ পালন করতে হতে পারে। বর্তমানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় অ্যাপস ব্যবহারের মাধ্যমে পবিত্র ওমরাহ কার্যক্রম পরিচালনা করছে।

ফরিদুল হক বলেন, করোনা পরিস্থিতির সার্বিক উন্নতিতে আগামী ২০২২ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে সৌদি আরব সরকারের পক্ষ হতে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। হজ ব্যবস্থাপনায় সম্ভাব্য নতুন প্রযুক্তি প্রয়োগের প্রেক্ষিতে হজ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী, হজ গাইড, হজ এজেন্সির প্রতিনিধি ও হজযাত্রীদের আগে থেকেই সচেতন করা হবে এবং এ বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত জনবল প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, তবে আগামী হজের সার্বিক দিকনির্দেশনার জন্য আগামী বাংলাদেশ-সৌদি আরব হজচুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল আওয়াল হাওলাদারের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব হজ মোঃ মতিউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান, হজ অফিস, ঢাকার পরিচালক মোঃ সাইফুল ইসলাম, হজ এজেন্সিস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, বিজনেস অটোমেশন লি. এর পরিচালক মোঃ বজলুল হক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..