× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

পিআইডি

প্রবাস ও দেশে কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
প্রবাস ও দেশে কর্মীদের সুরক্ষিত

অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তী দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা জানান।

এ সময় পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয় এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অভ্‌ মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিবৃন্দ, আইলও’র প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দক্ষ অভিবাসী কর্মী বিদেশে প্রেরণের পাশাপাশি প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছি।

প্রধানমন্ত্রীর নির্দেশ দক্ষ জনবল প্ররণের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, পার্লামেন্টারি ককাসের সকল পরামর্শ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছি। সরকার এবং পার্লামেন্টের ককাস একসাথে প্রবাসী কর্মীদের উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবনমান নিশ্চিন্তে সর্বদা কাজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..