× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

প্রধান বিচারপতিকে অভিসংশনে রাষ্ট্রপতিকে চিঠি

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তাঁকে অভিসংশনের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক।

রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্যাডে বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক স্বাক্ষরিত ওই চিঠিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের অভিযোগও আনা হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছেও দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। আগামী মাসে অবসরে যাবেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। তার পেনশন ভাতার প্রক্রিয়া শেষ করতে এর আগেই সব রায় লিখে দেওয়ার জন্য প্রধান বিচারপতির পক্ষে চিঠি লিখেছিলেন রেজিস্ট্রার জেনারেল।

উত্তরে বিচারপতি চৌধুরী জানান, একজন বিচারক তার কর্মজীবনের শেষদিন পর্যন্ত রায় দেন, তাই অবসরে যাওয়ার আগে সব রায় লেখা সম্ভব নয়। এভাবে তাদের মধ্যে চার দফায় চিঠি চালাচালি হয়। প্রথম চিঠিতেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, প্রথা ভেঙে শুধু তাকে এভাবে অধিকার বঞ্চিত করার কারণে তিনি প্রয়োজনে সর্বোচ্চ জায়গায় বিচারপ্রার্থী হবেন। শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন।


এ ক্যটাগরির আরো খবর..