× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

প্রধানমন্ত্রী শিল্পীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০১৯

ঢাকা, ৮ জ্যৈষ্ঠ (২২ মে): সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। শিল্পী ও সংস্কৃতি কর্মীদের চিকিৎসাসহ বিভিন্ন আর্থিক সহায়তার ব্যাপারে তিনি সবসময় তৎপর। সদ্যপ্রয়াত গুণী শিল্পী সুবীর নন্দীর অসুস্থতার সময় তিনি সর্বদা খোঁজখবর নিয়েছেন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন এবং রাষ্ট্রের পক্ষ হতে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছেন।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সদ্যপ্রয়াত দেশবরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পী সুবীর নন্দীর সকল গান ও সৃষ্টিকর্মকে আর্কাইভের মাধ্যমে সংরক্ষণ করা হবে। আমাদের দেশে অনেক দুঃস্থ ও অস্বচ্ছল শিল্পী রয়েছে। তন্মধ্যে ২৫০০-৩০০০ জন শিল্পীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাৎসরিক অনুদান প্রদান করা হয়। ভবিষ্যতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। প্রতিমন্ত্রী এ সময় শিল্পী সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করনে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য সংগীত শিল্পী সাবিনা ইয়াসমীন।
শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন, শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, আবিদা সুলতানা, শুভ্র দেব, কোনাল, সাব্বির প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..