× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পিতা হলেন আজ, ডাউনিংস্ট্রিটের প্রথম অবিবাহিত জুটি তারা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
প্রধানমন্ত্রী বরিস জনসন পিতা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৫) ছেলে সন্তানের বাবা হয়েছেন আজ। তারা ১০ নম্বর ডাউনিংস্ট্রিটের (ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ) প্রথম অবিবাহিত জুটি। ক্যারি সাইমন্ডসের (৩২) এটি প্রথম সন্তান হলেও বরিস জনসনের আরও পাঁচটি সন্তান রয়েছে।

বরিস জনসনের বাগদত্তা ক্যারি সাইমন্ডস  আজ বুধবার লন্ডনের এনএইচএস হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নবজাতক ও মা বেশ ভালো আছেন। পুত্র সন্তানের জন্মের সময় হাসপাতালেই ছিলেন প্রধানমন্ত্রী বরিস। এর আগে গত মার্চে বরিস ও ক্যারি ঘোষণা দেন, গ্রীষ্মের শুরুতেই তাঁদের সন্তান আসছে। গত বছরের শেষের দিকে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল। তাঁরাই ১০ নম্বর ডাউনিংস্ট্রিটের (ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ) প্রথম অবিবাহিত জুটি।

এদিকে নাতি জন্ম নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন। তিনি বার্তা সংস্থা পিএকে বলেছেন, নাতির জন্মের কারণে তিনি ‘দারুণ আনন্দিত’ এবং ‘শিহরিত’।

গত ২৭ মার্চ করোনাভাইরাস শনাক্ত হয় বরিস জনসনের শরীরে। তার ১০ দিনের মাথায় হাসপাতালে এবং এর একদিন পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়েছে তাঁকে। সেখানে তাঁকে কয়েকদিন চিকিৎসা নিতে হয়। তাঁর এই বাগদত্তারও করোনা উপসর্গ দেখা দেয়।

গত বুধবার তিনি করোনা থেকে সেরে ওঠেন। করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল ছাড়ার পর গত সোমবার কাজে ফেরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ডাউনিংস্ট্রিটের ইতিহাসে প্রধামন্ত্রীর এটি তৃতীয় বাবা হওয়ার ঘটনা। এরআগে ২০০০ সালের মে মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি পুত্র লিওর এবং ২০১০ সালে ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা কন্যা ফ্লোরেন্সের জন্ম দেন।


এ ক্যটাগরির আরো খবর..