× Banner
সর্বশেষ
আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন 

শাকিবের প্রিয় খবার বলে কথা, রান্না করে দিলেন প্রধানমন্ত্রী নিজেই

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ শাকিব আল হাসানের প্রিয় খবার বলে কথা, তা জানার পর মমতাময়ী প্রধানমন্ত্রী  নিজেই তা রান্না করে পাঠালেন সাকিব আল হাসানের জন্য। সাকিব আজ তার ফেসবুক পেজে সেটা জানানোর পরেই প্রসংসায় পঞ্চমুখ গোটা দেশ।

সাকিব লিখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রীর এমন ব্যবহারে আমি নির্বাক। গতদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আমার স্ত্রী জানিয়েছিলেন সে এই খাবার খেতে পছন্দ করে। আর সে কারণেই আজ সকালে এ সব খাবার নিজ হাতে তৈরি করে আমাদের জন্য পাঠিয়েছেন তিনি। এর জন্য হাজারবার ধন্যবাদ দিলেও তা যথেষ্ট হবে না। আজীবন বিষয়টি আমার হৃদয়ে ধারণ করব।

ক্রীড়াপ্রেমিক হিসেবে বরাবরই জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার মায়া-মমতা ও ভালোবাসার মাত্রাটা যেন একটু বেশিই। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে তার আন্তরিকতায় তার প্রমাণ পাওয়া যায়। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন সাকিব পত্নী উম্মে শিশির আল হাসান। তার মনের ইচ্ছাপূরণ করতেই নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন শেখ হাসিনা।  ব্যক্তিগত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, নিজ হাতে রান্না করে খাওয়াতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।


এ ক্যটাগরির আরো খবর..