× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ভারত সফরে রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে পারে-পররাষ্ট্র সচিব

ACP
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রীর ভারত সফরে রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে পারে

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে রামপাল মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোববার (৩১ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে পারে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে এ প্রকল্পের উদ্বোধন করবেন।

এছাড়াও আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এ সময় কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলেও তিনি জানান।

দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেচিত কয়লাভিত্তিক কেন্দ্রটি স্থাপন করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। দেড় বিলিয়ন ডলারের এই প্রকল্পটি মূলত ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন- এনটিপিসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি যৌথ উদ্যোগ।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে, এ সময় দুই থেকে তিনদিন দেশটিতে অবস্থান করবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..