× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

বখরা দিতে রাজি হয়েও মেলেনি প্রধানমন্ত্রীর উপহার, উল্টো হাত ভেঙ্গে দিলো কল্পনা রানী দাসের

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২০
হাত ভেঙ্গে দিলো কল্পনা

গরিব কল্পনা রানী দাস প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার জন্য ইউপি মেম্বারের কথা অনুযায়ী ৫০০ টাকা বখরা দিতে রাজি হয়েও পেলেন না। উল্টো তাকে লাঠি দিয়ে পিটুনিতে হাত ভেঙ্গে দিলো ইউপি সদস্যের ছেলে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমিরপড়ার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আমিরপাড়া গ্রামের একটি শশ্মানের ভেতরে একটি কক্ষে স্বামীসহ চার সন্তান নিয়ে বসবাস করেন কল্পনা রানী দাস। প্রধানমন্ত্রী নগদ উপহার দিয়েছিলেন গরিব মানুষদের। সেই উপহারের তালিকায় নাম তুলতে গিয়ে নিজ ওয়ার্ডের মেম্বারের কাছে প্রত্যাখান হন কল্পনা রানী দাস। পাশের ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলমের কাছে গেলে তিনি রাজি হন, তবে বখরা দিতে হবে ৫০০ টাকা।
গরিব কল্পনা রানী আড়াই হাজার টাকা পেলে ৫০০ টাকা বখরা দিতে রাজি হয়ে যান। তাকে আশ্বস্ত করা হয় যে তালিকায় নাম ওঠানো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর উপহারের টাকা কল্পনার মোবাইলে যায়নি। কোথায় গেছে তাও জানা যায়নি।
কল্পনার মোবাইলে টাকা না গেলেও মেম্বার সাব তাকে ডেকে নেন প্রতিশ্রুত ৫০০ টাকা আদায়ের জন্য। কল্পনা জানান যে তিনি প্রধানমন্ত্রীর উপহার পাননি। উপহার আর বখরাবাজির ঘটনা মারধরে গড়ায়। মেম্বারের ছেলে খায়েশ মিয়া লাঠির আঘাতে কল্পনার ডান হাত ভেঙে দেন।


এ ক্যটাগরির আরো খবর..