× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত ও স্বাধীনতা দিবস পালন বাধ্যতামূলক

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

নিউজ ডেস্কঃ যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার স্বাধীনতা দিবস। আর তাতেই উৎসব পালনের নিয়ম বেঁধে দিল সরকার। রাজ্যের সব মাদ্রাসায় নজরদারির অভিযোগ।

এ বার স্বাধীনতার ৭১তম বর্ষপূর্তি। আর তা পালন করতে কড়া নির্দেশিকা জারি করল উত্তর প্রদেশ সরকার। স্কুল, কলেজে তো বটেই রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও স্বাধীনতা দিবস পালন বাধ্যতামূলক। আর সেটা ঠিক ভাবে করা হচ্ছে কি না, তার উপরে নজরদারি চালাবে যোগী সরকার৷ উত্তরপ্রদেশে প্রায় আট হাজার মাদ্রাসা রয়েছে। এর মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার সংখ্যা ৫৬০।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গেয়ে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করতেই হবে৷ রাজ্যের সব মাদ্রাসাকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছ যোগী সরকার৷ শুধু তাই নয়, স্বাধীনতা দিবস পালনের পুরো অনুষ্ঠানটির ছবি ও ভিডিও রের্কড করতে হবে৷

স্বাধীনতা দিবস পালন নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা পরিষদ। প্রতিটি জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিকদেরও আলাদা করে এই নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করে তার ভিডিও রেকর্ডিং কেন করতে হবে? যোগী সরকারের যুক্তি, ভবিষ্যতে আরও ভাল অনুষ্ঠানের জন্য এই ভিডিও-কে নজির হিসেবে ব্যবহার করা হবে৷

যদিও এই যুক্তি মানতে নারাজ অনেক মাদ্রাসাই। প্রশ্ন উঠেছে, তবে কি যোগীর মনে মাদ্রাসা পড়ুয়াদের দেশপ্রেম নিয়ে সন্দেহ রয়েছে?

নির্দেশিকায় বলা হয়েছে, সকাল আটটায় প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন হবে৷ এর পরে জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করবে মাদ্রাসা পড়ুয়ারা৷ সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক অনুষ্ঠানও আয়োজন করতে হবে। শেষে পড়ুয়াদের মধ্যে মিষ্টি বিতরণ।

যাতে সঠিক ভাবে ও উচ্চারণে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তারও উদ্যোগ নিয়েছে যোগী রাজ্যের মাদ্রাসা শিক্ষা পরিষদ। হিন্দি ও উর্দু ভাষায় জাতীয় সঙ্গীত লিখে পাঠানো হয়েছে সব মাদ্রাসায়৷(এবেলা)


এ ক্যটাগরির আরো খবর..