× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

শিল্প প্রতিষ্ঠান ও বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নামজারি সাত দিনে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি  ৭ দিনে সম্পন্ন করার জন্যে আজ একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের ‘সহজে ব্যবসা করার সুযোগ’ (Ease of Doing Business)-এর সূচকে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে গেলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। প্রেক্ষিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উদ্যোগী হয়ে সকল শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির ক্ষেত্রে নামজারির আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে ফোকাল পয়েন্টে নিয়োজিত থেকে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  সেবা দানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন। এছাড়া, এ বিষয়ে প্রতিমাসে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক বরাবর সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) -কে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পরিপত্রে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..