× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

দেবাশীষ মুখার্জী , কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী

বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ শান্তি এবং সম্প্রীতির আবহে বসবাস করে। দেশে সংখ্যালঘুদের উপর কোনও অত্যাচার ঘটলে, তার দল ও প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আসন্ন ভারত সফর উপলক্ষে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে শেখ হাসিনাকে প্রশ্ন করা হলে- তিনি জানান, প্রতিটি দেশেরই এই ব্যাপারে ‘মহানুভবতা’ দেখানো উচিত। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে বহু ধর্মের মানুষ বাস করেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলেও একটা দু’টো অনভিপ্রেত ঘটনা ঘটে যায়।” তবে ‘অনভিপ্রেত’ কিছু ঘটলে তার সরকার তৎক্ষণাৎ পদক্ষেপ করে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেত্রী।

তবে শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন যে, আর পাঁচটা দেশের মতোই বাংলাদেশেও ধর্মীয় উগ্রপন্থা রয়েছে। ভারতেও এই সমস্যা আছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তার বক্তব্য, “আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষতার সঙ্গে বিন্দুমাত্র আপস করবে না।”

বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দিয়ে হাসিনা বলেন, “আমরা যখন থেকে ক্ষমতায় আছি, তখন থেকে দেশের সংখ্যালঘুদের বলেছি যে, আপনারা দেশের নাগরিক। আপনারা নিজেদের দেশেই বসবাস করছেন। নিজেদের দুর্বল বলে মনে করার কোনও কারণ নেই।”

উল্লেখ্য, আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় তিনি দিল্লি পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।


এ ক্যটাগরির আরো খবর..