× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পিআইডি

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে -পরিবেশ ও বন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
প্রকৃতির ভারসাম্য

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ করে, মাটি রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমায় এবং অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলে। তিনি আরো বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী চলমান জাতীয় বৃক্ষমেলা পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর আয়োজিত এই মেলা চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত।

মেলা পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পরিবেশবান্ধব চারা উৎপাদন ও বিপণনে নিয়োজিত নার্সারি মালিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জাতীয় বৃক্ষমেলার মতো উদ্যোগ প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই মেলায় এসে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, ঢাকা সামাজিক বন অঞ্চলের হোসাইন মুহম্মদ নিশাদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানাসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উপদেষ্টা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..