× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

পৌরসভাগুলোকে অটোমেশনের আওতায় আনা হবে –স্থানীয় সরকার মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

দেশের সকল পৌরসভার সার্ভিসসমূহকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন (খবব ঔধহম কবঁহ) -এর সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ৩২৯টি পৌরসভায় প্রদেয় সব নাগরিক সেবা অটোমেশনের আওতায় আনতে সরকার কাজ করছে। এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অটোমেশন পদ্ধতি চালু করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে  তাঁর দেশের আগ্রহের কথা জানান।

মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরো দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার চলমান সহযোগিতার বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা আরো জোরদার করার আশ্বাস প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..