× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

পোশাক কারখানা থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

সাভার প্রতিনিধিঃ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে মমিনুল ইসলাম নামের (২৮) এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত মমিনুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার গিরাই পশ্চিমপাড়া গ্রামে। তাঁর বাবার নাম সবুর হোসেন।

যে পোশাক কারখানা থেকে মমিনুলের লাশটি উদ্ধার করা হয়েছে সেটির নাম সোনিয়া সোয়েটার। বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত কারখানাটির ১১ তলা ভবনের পঞ্চম তলার ফ্লোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায় পুলিশ।

কারখানার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সোনিয়া সোয়েটার কারখানায় কাজ শেষ করে সব শ্রমিকরা বাড়ি ফিরে যান। পরে আজ সকালে কারখানার চালু হলে শ্রমিকরা ফ্লোরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মমিনুলের লাশ দেখতে পায়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কয়েকজন শ্রমিকের অভিযোগ, কারখানা ছুটির পরে নিরাপত্তাকর্মীরা কেউ ভিতরে আছে কি না, তা খোঁজ নিয়ে দেখেননি। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে বিক্ষোভ করেছেন।

এমন পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, কীভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..