× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

পেশীর ইনজুরিতে ইউনাইটেডের লুক শ’

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
look shwa

পেশীর ইনজুরির কারণে প্রিমিয়ার লিগে পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ আন্তর্জাতিক লেফট ব্যাক লুক শ’। ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।

ইউনাইটেডের  দেয়া এক বিবৃতিতে  জানানো হয়,‘ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লুক শ’ ইনজুরিতে পড়েছেন। যার কারণে তিনি পরবর্তী ম্যাচগুলোতে বাদ পড়বেন। তার পেশীর সমস্যাটি এখনো পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে ইংল্যান্ডের এ লেফট ব্যাককে কয়েক সপ্তাহের জন্য খেলার বাইরে থাকতে  হবে।’

নতুন মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম দুটি ম্যাচেই খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ২৮ বছর বয়সি ডিফেন্ডার। কিন্তু ইনজুরির কারণে আগামীকাল শনিবার ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলতে পারবেননা তিনি। এমনকি সপ্তাহের শেষভাগে আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচেও ইউনাইটেডের হয়ে মাঠে নামতে পারবেন না ইংলিশ ডিফেন্ডার। আগামী মাসে আন্তর্জাতিক ম্যাচেও বাইরে থাকতে পারেন লুক শ’।


এ ক্যটাগরির আরো খবর..