× Banner
সর্বশেষ
পাওনা না মিটিয়ে লিজ দিল জুট মিল, ব্যবসায়ীদের মানববন্ধন পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে অভিযোগ পড়ল ১৬৭ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতি তার হারানো গৌরব ফিরে পেয়েছে – ট্রাম্প লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

পেশাগত সততা, নিষ্টা ও দক্ষতার পুরস্কারে কৃষ্ণপদ রায়ের ডিআইজি পদে পদোন্নতি

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার গর্ব নবীগঞ্জ উপজেলার কৃর্তি সন্তান কৃষ্ণপদ রায় বিপিএম,পিপিএম বার চাকুরীতে সততা নিষ্টা ও পেশাদারিত্বের স্বীকৃতি সরুপ পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) থেকে গত ৭ নভেম্বর বুধবার পূর্ন দায়িত্বে পদোনতি পেলেন।

পুলিশের আইজিপি ড. জাবেদ পাঠোয়ারী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসদুজ্জামান মিয়া তাকে পদোন্নতি ব্যাজ পরিয়ে দেন। নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত গোপাল চন্দ্র রায় এবং রমা রানী রায়ের প্রথম সন্তান কৃষ্ণপদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে অর্নাস ও মাষ্টার্স ডিগ্রী অর্জন করার পর ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস পরীক্ষায় এ এসপি পদে বগুড়ায় যোগদান করে কর্মজীবন শুরু করেন।

পরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে শেরপুর জেলা এবং চাদঁপুর জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। পরে আবারো পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি পুলিশ কমিশনার, ঢাকায় ডিবি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হিসাবে অত্যান্ত সততা ও দক্ষাতার সহিত দায়িত্ব পালন করেন।

পরবর্ত্তীতে তিনি পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার(ক্রাইম) হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে পদোন্নতি পেয়ে ডিআইজ পদমর্যাদা অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি গত ৭ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পূর্ন দায়িত্ব পদে আসীন হন। পুলিশের গুরুত্বপুর্ন দায়িত্ব পালনকালীন সময়ে তিনি ২০০২ থেকে ২০০৩ সালে কসবো,২০০৬ থেকে ২০০৭ সালে লাইব্রেরিয়া এবং ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত সুদান এ জাতিসংঘের শান্তি মিশনে শান্তি রক্ষা কমিশনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি চাকুরীতে সততা,নিষ্টা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরুপ তাকে ২০১২ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম এবং ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পদক প্রদান করা হয়। পেশাগত কর্মজীবনে প্রবেশের পুর্বে তিনি ঢাকায় ডেইলী ষ¦টার পত্রিকার ষ্টাফ রির্পোটার পদে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

উল্লেখ্য ডিআইজি কৃষ্ণপদ রায়ের মাতা রমা রায়কে ঢাকা এবং সিলেট মহালয়া উদযাপন পরিষদ কর্তৃক রতœগর্ভা মাতা পদক প্রদান করা হয়। কর্মজীবন সম্পর্কে জানতে চাইলে ডিআইজি কৃষ্ণপদ রায় এ প্রতিনিধিকে বলেন, পেশাদারিত্বের মাধ্যমে কর্ম সম্পাদন করে দেশের সাধারন মানুষকে আইনগতভাবে সেবা করাই হোক সকল পুলিশ সদস্যের লক্ষ্য।


এ ক্যটাগরির আরো খবর..