× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

পেলেকে ছাড়িয়ে ইতিহাসে ‘পঞ্চম’ রোনালদো

admin
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ফারো আইল্যান্ডসকে ৫-১ গোলে হারানোর দিনে দারুণ একটি রেকর্ড গড়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে গোলের দিক থেকে ব্রাজিল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন সিআর সেভেন। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে রোনালদো এখন পঞ্চম সর্বাধিক গোলদাতা।

রোনালদো এদিন হ্যাটট্রিক করেন। জাতীয় দলের হয়ে তিনি এখন ৭৮টি গোলের মালিক।

চারবারের বিশ্বসেরার সামনে আছেন আলী দেই (১০৯), ফ্রেঙ্ক পুসকাস (৮৪), কুনিসেইগে কামামোটো (৮০) এবং গডফ্রে চিতালু (৭৯)।

এই রেকর্ডের দিনে রোনালদো আরেকটি কীর্তি গড়েছেন। এবারের বাছাইপর্বে ১৪ গোল হল তার। ছুঁয়ে ফেললেন যুগোস্লাভিয়ার সাবেক প্রেদ্রাগো মিয়াতোভিচের রেকর্ড।

আগের মৌসুমে রোনালদো নিজের দেশকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভাল করতে সাহায্য করেছিলেন। বিশ্বকাপ বাছাই পর্বেও যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে এখনেও তার জন্য সুখকর কিছু অপেক্ষা করছে বলে মনে হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..