× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

জমি লিজ নিয়ে পেঁপে চাষ করে সফল যুবক

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
পেঁপে চাষ

প্রায় চার বছর আগে নিজ বাড়িতে ছোট পরিসরে রেডলেডি জাতের পেঁপে চাষ করে সফলতা পান বুলু। সেই সফলতার অনুপ্রেরণায় নাজিমুদ্দিন নামের একজনকে সঙ্গে নিয়ে টপলেডি জাতের পেঁপে চাষ শুরু করা। পেঁপে চাষের জন্য ৪০ হাজার টাকায় দু-বছরের জন্য একখণ্ড জমি লিজ নেন তারা।

সরেজমিন দেখা যায়, প্রায় সাড়ে ৭০০ পেঁপে গাছ রয়েছে বাগানটিতে। গাছে গাছে ঝুলছে বিভিন্ন আকৃতির পেঁপে। চোখ শীতল করা সবুজের ভিড়ে কিছু পেঁপে হালকা হলুদ বর্ণ হয়েছে। হলুদ বর্ণ ধারণ করা পেঁপেগুলো গাছ থেকে সংগ্রহ করছেন দুজন শ্রমিক। এসব পেঁপে যাচ্ছে ঘোড়াঘাটসহ আশপাশের উপজেলার ফলের দোকানগুলোতে।

বগুড়া থেকে হাইব্রিড জাতের এ টপলেডি পেঁপের চারা সংগ্রহ করেছেন বুলু। তিনি ২৫ টাকা দরে প্রায় ৮০০ চারা কিনেছেন। তারমধ্যে নানা কারণে ৩০-৩৫টি চারা নষ্ট হয়ে গেছে। দু-বছর পর্যন্ত ফল দেবে এ পেঁপে গাছ। গাছপ্রতি বছরে ৫০ কেজি ফল পাওয়ার প্রত্যাশা বদরুল আলম বুলু ও নাজিমুদ্দিনের।
বদরুল আলম বুলু বলেন, ‘আমি কৃষিতে ডিপ্লোমা শেষ করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছি। বাগানে আমাদের প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি দু-বছরে এসব গাছ থেকে ৮০ হাজার কেজি পেঁপে সংগ্রহ করতে পারব। প্রাথমিকভাবে আমরা ১৪০০ থেকে ১৬০০ টাকা মণ দরে স্থানীয় ফলের দোকান ও সবজির দোকানে বিক্রি করছি। তাতে এ বছর ১০ লাখ টাকা লাভ হবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই আমাদের বাগানে আসছেন এবং দেখেশুনে পেঁপে চাষে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন। তবে আমাদের পেঁপে চাষে কৃষি বিভাগ বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে বলেই আমাদের কাজ আরও সহজ হয়েছে।’

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইখলাছ হোসেন সরকার বলেন, ‘ঘোড়াঘাটের আবহাওয়া ও মাটি বিভিন্ন জাতের পেঁপে চাষের জন্য বেশ উপযোগী। বর্তমানে এ উপজেলায় দুই হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পেঁপে চাষের সবচেয়ে সুবিধার দিক হলো মিলিবাগ রোগ ছাড়া আর তেমন কোনো রোগবালাই নেই। নিয়মিত এ রোগের প্রতিরোধক কীটনাশক স্প্রে করলে মিলিবাগ থেকে পেঁপে রক্ষা করা খুব সহজ। আমরা চাষিদের নানাভাবে পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..