× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

পৃথিবীর কক্ষপথে ১৭ দিন ভারতের বাহুবলী

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের উদ্দেশে যান পাঠালো ভারত।

আজ সোমবার সফল উৎক্ষেপণকে সামনে রেখে গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে কাউন্ট ডাউন শুরু করে ইসরো।স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রযান ২ এর উৎক্ষেপণ করে দেশটি।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চ প্যাড থেকে উড়ে যায় চন্দ্রযান-২। এর আগে গত ১৫ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে একেবারে শেষ মুহূর্তে উৎক্ষেপণ স্থগিত করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ভারতের সবচেয়ে শক্তিশালী জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস মার্ক ৩ (GSLV Mk III) রকেট বা বাহুবলীতে চেপে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে চন্দ্রযান ২। ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে প্রজ্ঞান ও বিক্রম। রকেটটি যদি খাড়াভাবে ওড়ে তাহলে তিন থেকে চারদিনের মতো সময় লাগে চাঁদের কক্ষপথে ঢুকতে।
এদিকে টানা ১৪ দিন চাঁদের মাটির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের তথ্য হাতে পাবে ইসরো। কাজ শেষ করতে হবে ১৪ দিনেই, কারণ পৃথিবীর সাড়ে ১৪ দিন চাঁদের একদিনের সমান। আর ওই সময়টুকুই সোলার সেল সক্রিয় থাকবে স্বয়ংক্রিয় দুই যানের। ইসরো জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে প্রথম ১৭ দিন থাকবে বাহুবলী।
পরে আরও শক্তি বাড়িয়ে তারপর চাঁদের কক্ষপথে ঢুকবে রকেটটি। সব মিলিয়ে চাঁদের মাটি ছুঁতে চন্দ্রযান ২ এর ৫৪ দিন লাগবে। তবে ৬ সেপ্টেম্বরের বদলে ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমকে নামাবে চন্দ্রযান। এছাড়া অভিযান সাতদিন পেছালেও বিক্রম ও প্রজ্ঞানের চাঁদের বুকে নামা পেছাচ্ছে মাত্র একদিন। পরে এই যান দুটি টানা ১৪ দিন চাঁদের দক্ষিণ মেরুতে সন্ধান করবে চাঁদের মাটির রহস্য। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে মহাকাশ যান পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..