× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
প্রতারণা এড়াতে অ্যাপ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া ৩০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী যথাক্রমে ৭৬০/৭৫৯ নং আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নং আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

এবারের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১ থেকে ৪ অক্টোবর ২০২৫) সরকারি ছুটি। ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই লম্বা ছুটিতে বিভিন্ন গন্তব্যে গমনেচ্ছু  যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

অফ-ডে প্রত্যাহারকৃত ট্রেন দুটি সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী উল্লিখিত তারিখে যথাযথভাবে চলাচল করবে। উক্ত দিনের টিকেট অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে পূর্বের ন্যায় ট্রেন দুটির অফ-ডে কার্যকর থাকবে।

অন্যদিকে পূর্বাঞ্চলের যাত্রীদের চাহিদা বিবেচনায় রেখে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম রুটে অতিরিক্ত চার জোড়া ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) পরিচালনা করা হবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

এ সময় টিকিটধারী যাত্রীদের হয়রানি প্রতিরোধ ও বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর)  ও বিমান বন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত ভিজিলেন্স টিম কাজ করবে।

যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষ্যে আজ রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন,  রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ারসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..