× Banner
সর্বশেষ
আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?

পুলিশ কখনো বন্ধু হতে পারে নাই, পারবেও না’

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ গত বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মৎস্য ভবনের সামনে দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক নাসির উদ্দিনকে সাংবাদিককে মারধর করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুস্তাইন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ সাংবাদিকের পক্ষে বিপক্ষে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে পড়লে মুস্তাইনকে সাময়িক বরখাস্ত করা হয়।

সহকারী উপ পুলিশ পরিদর্শক মোঃ হাসানুজ্জামান হীরা ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘এই সাংবাদিক যা করেছে তার জন্য তার মাইর খাওয়াটাই দরকার ছিল। কথায় আছে, মাইরের উপর কোন ওষুধ নাই।’

অন্যদিকে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেরাই নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে দেখা যায় অন্য পোস্টে। পুলিশের সাব-ইন্সপেক্টর সালেহ ইমরান তার নিজের ফেসবুক ওয়ালে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুস্তাইনকে উদ্দেশ্য করে লিখেন, ‘আইন আপনাকে ক্যামেরা কেড়ে নেওয়ার শিক্ষা দেয়নি। দায়িত্ব পালনে কেউ বাধা দিলে ভদ্র ভাবে বুঝিয়ে বলুন।’

সেই স্ট্যাটাসের পাল্টা জবাবে অন্য এক পুলিশ সদস্য বলেন, এই ধরেনের কথা সাধারণ মানুষ থেকে আশা করতে পারি কিন্তু আপনার থেকে নয়।


এ ক্যটাগরির আরো খবর..