× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আঞ্চলিক প্রতিনিধি

পুলিশের গুলিতে অন্ধ হয়েও শহীদি মার্চে অংশগ্রহন করেন সাব্বির

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
পুলিশের গুলিতে অন্ধ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদ ছাত্র-জনতার স্মরনে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে সরকারি বরিশাল বিএম কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএম কলেজের শিক্ষার্থীদের অয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শহীদি মার্চের যাত্রা শুরু হয়। নগরীর বিএম কলেজ সড়ক, নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকা ও নগরীর সিএন্ডবি সড়ক হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদি মার্চ কর্মসূচি শেষ হয়।

বিএম কলেজের শিক্ষার্থী আকবর মোবিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরনীয় করে রাখার জন্যই শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়েছে।

শহীদি মার্চ কর্মসূচিতে সহদর দুই ভাইয়ের কাঁধে ভর করে অংশগ্রহন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ নষ্ট হয়ে অন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থী সাব্বির হোসেন। পরবর্তীতে একটি হুইল চেয়ারে করে শহীদি মার্চের অগ্রভাবে ছিলেন সাব্বির। তিনি (সাব্বির) বলেন, হয়তো আমার চোখ আর ফিরে পাবোনা, তবে আমি আশা করবো এখন থেকে দেশটা যেন বৈষম্যহীন শোষনমুক্ত স্বাধীন বাংলাদেশ হয়ে বিশে^র কাছে পরিচিত হয়ে উঠে।


এ ক্যটাগরির আরো খবর..