× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

হাতিয়াতে পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা:আহত ১২

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা

নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদের (ঘোড়া প্রতীক) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ১২জন সমর্থক আহত হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায় নি।

শনিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোরশেদ অভিযোগ করে বলেন, মার্কা পেয়ে এ প্রথম তিনি নিজ ইউনিয়নের হাতিয়া বাজারে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করতে যান। এ সময় নৌকার প্রার্থী আখতার হোসানের যোগসাজশে তাঁর সমর্থকরা বিকেল ৫টার দিকে মোটরসাইকেল শোডাউন হাতিয়া বাজারে পৌঁছলে শোডাউনের পিছনের অংশে হামলা চালায়।

ওই হামলায় তাঁর ১২জন সমর্থক আহত হয় এবং সমর্থকদের ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর করে ৭টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় নৌকার প্রার্থীর সমর্থকরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হরণী ইউনিয়নের নৌকার প্রার্থী আখতার হোসাইন বলেন, এ হামলার সাথে তাঁর কোন সমর্থক জড়িত নেই। স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে সুবিধা নিতে তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অভিযোগ করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..