পাইকগাছায় গদাইপুরে পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।  খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি সন্তোষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ ও পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।

প্রধান আলোচক ছিলেন, ওসি (অপারেশন) মোঃ শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মোঃ সৈয়দ সরদার, নির্মল চন্দ্র অধিকারী, ইউপি সদস্য জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।