× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

পুরোহিত হত্যায় শিবির নেতা গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় এনামূল হক নামের এক শিবির নেতাকে  গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত এনামূলক হক ঝিনাইদহের অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

সোমবার রাত ২ টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনামূল হক সদর উপজেলার আড়মুখ গ্রামের ফজলুল হক জোয়ার্দ্দারের ছেলে। সে শিবিরের পৌর ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারী। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আলতাফ হোসেন।

পুলিশ সুপার বলেন, গত ৭ জুন ঝিনাইদহ শহরের করাতি পাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে অভিযানে নামে পুলিশ এবং এর সাথে জড়িতদের সনাক্ত করে।

অভিযানের অংশ হিসেবে গেল রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে এনামূলকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, শিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তারা ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যা করে। এ হত্যাকান্ডে গ্রেফতারকৃত এনামূলসহ শিবিরের আরও ৭ জন অংশ নেয়।

এর আগে ঝিনাইদহের বেলেখালে সমীর খাজা ও কালীগঞ্জে হোমিৎ চিকিৎসক হাফেজ আব্দুর রাজ্জাককেও শিবিরের কেন্দ্রীয় নির্দেশে হত্যা করা হয় এবং এসকল হত্যাকান্ডে আইএস বলে কোন সংগঠন নেই বলে দাবী করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..