× Banner
সর্বশেষ
ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

পুরানা ঢাকায় মশার উপদ্রব ভয়াবহ

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

মোঃ আবুল হোসেন ঃ পুরানা ঢাকার সর্বত্র মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, দোকান-পাট, বাসা-বাড়ি, পার্ক, রাস্তা-ঘাট সব জায়গায়ই মশার জন্য মানুষ টিকতে পারছে না ক্ষণিক সময়ও। মশার কামড়ে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। সিটি করপোরেশনের মশক নিধন কর্মী মশার ওষুধ ছিটায় নামে মাত্র।

তারা যেসব জায়গায় ওষুধ ব্যবহার করে, আধা ঘণ্টার মধ্যেই আবার সেসব জায়গা ভরে যায় মশায়। সরকারি চাকরি করেন তারা, সরকার থেকে বেতন-ভাতাদি পায়। ওষুধ ছিটানো তাদের দায়িত্ব ও কর্তব্য।

যারাই ডেকে এনে ওষুধ ছিটাচ্ছে, তাদের কাছ থেকে ১০/২০ টাকা আদায় করছে মশক নিধন কর্মীরা। এ টাকা কার পকেটে যাচ্ছে? ভুক্তভোগী মানুষ তা জানতে চায়। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থাই বা গ্রহণ করবেন প্রশাসন? সঠিকভাবে ওষুধ প্রয়োগ করে মশকমুক্ত পুরানা ঢাকা চাই আমরা, এ দাবি পুরানা ঢাকার মানুষের।


এ ক্যটাগরির আরো খবর..