× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজের বাগানের পুকুর থেকে ৩০০ মানুষের মরদেহ উদ্ধার, সিরিয়াল কিলার গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

বান্ধবীকে খুনের দায়ে থাইল্যান্ডে আপিচাই অংউইসিট নামে এক  ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। সন্দেহ বশত ওই সিরিয়াল কিলারের বাগানের পুকুর থেকে ৩০০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, বান্ধবী ওয়ারিনথর্ন চাইয়াচেটকে হত্যা এবং মরদেহ লুকানোর দায়ে ৪০ বছর বয়সী আপিচাই অংউইসিটেকে গ্রেফতার করে পুলিশ।

আপিচাই অংউইসিটেকের দেয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার আপিচাই’র বাড়ি থেকে পুলিশ তার বান্ধবী ওয়ারিনথর্ন চাইয়াচেটের মরদেহ উদ্ধার করে। পরে সন্দেহ হলে পুলিশ আবারো আপিচাই অংউইসিটের বাড়িতে অভিযান চালিয়ে বাগানের পুকুর থেকে ৩০০ মানুষের হাড় উদ্ধার করে। সিরিয়াল কিলার আপিচাই অংউইসিট মাদকাসক্ত এবং এই নিয়ে দ্বন্দের জেরে সে তার বান্ধবী ওয়ারিনথর্ন চাইয়াচেটকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ।

এই বিষয়ে ব্যাংকক পুলিশের প্রধান জিরাক্রিত জারুনপাত বলেন, উদ্ধার হওয়া হাড়গুলোর ময়নাতদন্ত চলছে। হাড়গুলো ওয়ারিনথর্ন চাইয়াচেটের বন্ধু, বান্ধবী এবং পতিতাদের হয়ে থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..