সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে গোসল করতে নেমে মিজান (৭) নামের এক শিশুর শলীল সমাধী হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) আনুমানিক সকাল ৯টায় সারিয়াকান্দি পৌরসভার সরকার পাড়া জামে মসজিদ সংলগ্ন মৎস্য খামারের পুকুরে ডুবে শিশুটি মারা যায়। মিজান বগুড়ার সারিয়াকান্দী উপজেলার বাড়ইপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, সারিয়াকান্দি পৌরসভার পাশে মৎস্য খামারের পুকুরে অন্যান্য শিশুদের গোসল করতে দেখে মিজান পুকুরে নামে। সে মানসিক ভারসাম্যহীন এবং সাতার না জানায় ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরে এক ঘণ্টা তল্লাশি করে মরদেহ উদ্ধার করে। শিশুর শলীল সমাধী হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
এ ক্যটাগরির আরো খবর..